ফেনী
সম্প্রীতি অলিম্পিয়াডে আগত বিভিন্ন উপজেলা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করল ফেনী সদর উপজেলা

সম্প্রীতি অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে আগত বিভিন্ন উপজেলার প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিকতায় বরণ করে নিয়েছে ওয়াইপিএজি (YPAG) ফেনী সদর উপজেলা টিম।
এ সময় নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে পরিচিতি ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।
এ আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন উপজেলার তরুণ প্রতিনিধিদের মধ্যে আন্তরিকতা ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।





