ফেনী
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী যুব আন্দোলন ফেনী জেলা শাখার নতুন কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় ফেনী শহরের অ্যাম্বিয়েন্স রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান কেন্দ্র মনোনীত জেলা সভাপতি মাওলানা সাইফুল্লাহ আল শামীম।
জেলা সভাপতি মাওলানা সাইফুল্লাহ আল শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা ইয়াকুব বিন ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সভাপতি ও ফেনী পৌরসভার মেয়র পদপ্রার্থী প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি ও পরিবর্তনের মূল কারিগর। একটি ন্যায়ভিত্তিক, কল্যাণকর ও আদর্শ বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজকে নির্ভীকভাবে এগিয়ে আসতে হবে। পাশাপাশি ফেনীর প্রতিটি জনপদে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সহ-সভাপতি ও জেলা যুব আন্দোলনের তত্ত্বাবধায়ক মাওলানা মীর আহমদ মীরু, জেলা সেক্রেটারি আলহাজ্ব মাওলানা একরামুল হক ভূঁইয়া এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা আলা উদ্দিন সাবেরী।
এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন ফেনী জেলা শাখার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, জাতীয় শিক্ষক ফোরাম ফেনী জেলার সভাপতি মুফতি আব্দুল কাইয়ুম সোহাইল, মুফতি সালাহউদ্দিন আইয়ুবী, মাওলানা জাহিদ হাসান চৌধুরী, কে এম বেলাল হোসাইন পাটোয়ারী, মুফতি আহমদ ইউসুফ, মুফতি আতাউল্লাহ কবির ভূঁইয়া এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সভাপতি মুহাম্মাদ নাদের চৌধুরীসহ অন্যান্য দায়িত্বশীলরা।
অনুষ্ঠানে সংগঠনের সাবেক জেলা নেতৃবৃন্দকে সাংগঠনিক অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক ও উপঢৌকন প্রদান করা হয়। পরে উপস্থিত সবার অংশগ্রহণে নভেম্বর মাসের মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়।
নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি:
সভাপতি মাওলানা সাইফুল্লাহ আল শামীম, সহ-সভাপতি মুফতি জিয়াউর রহমান ফারুকী, সাধারণ সম্পাদক মাওলানা ইয়াকুব বিন ইউসুফ, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আবদুল মালেক মাহমুদী।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এইচ এম নুরুজ্জামান ও মাওলানা আবু রায়হান আনোয়ারী। দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা শহিদুল ইসলাম ভূঁইয়া, প্রশিক্ষণ সম্পাদক এম এ দাউদ, দাওয়াহ সম্পাদক মাওলানা কাজী মুহিবুল্লাহ, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা জুনায়েদ আহমাদ, প্রকাশনা সম্পাদক হাফেজ মঞ্জুর আলম এবং অর্থ সম্পাদক আলী আহমদ ফোরকান।
এছাড়া যুব উন্নয়ন সম্পাদক হাফেজ শহিদুল ইসলাম, কর্মসংস্থান সম্পাদক মাওলানা ওমর ফারুক শাহীন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মদ ফোরকানুর রহমান আবির, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ মতিউর রহমান, আইন ও মানবাধিকার সম্পাদক মু. সাখাওয়াত হোসাইন, তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা জিয়াউর রহমান ফারুকী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মারুফুজ্জামান, শিল্প ও বাণিজ্য সম্পাদক এইচ এম নুরুল হুদা এবং স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ডা. এনায়েত উল্লাহ।
উপ-সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা আবু নাঈম ফারাবী, মাওলানা সাইফুল্লাহ মানসুর, মাওলানা ইমাম উদ্দিন ও মু. জুনায়েদ হোসেন।
উল্লেখ্য, সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক—এই তিন পদে কেন্দ্র থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।




