ফেনী

লেমুয়া বাজারে আবারো অগ্নিকান্ড সহায়তা নিয়ে পাশে দাঁড়ালো জামায়াত

শেয়ারঃ

লেমুয়া বাজারে আবারো অগ্নিকান্ড সহায়তা নিয়ে পাশে দাঁড়ালো জামায়াত- খবরের থাম্বনেইল ফটো

ফেনী সদর উপজেলার লেমুয়া বাজারে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। মঙ্গলবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


দলটির কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা আমীর মুফতি আবদুল হান্নান সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের খোঁজখবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. হারুন, জসিম উদ্দিন, নুরুল ইসলাম, সালেহ আহমদ ও মোহাম্মদ মিয়ার হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।


এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নাদেরুজ্জামান, সোনাগাজী উপজেলা সহকারী সেক্রেটারি মো. জিয়াউর রহমান, লেমুয়া ইউনিয়ন আমীর মুন্সি কামরুল ইসলাম, সেক্রেটারি জাহিদ হাসান, লেমুয়া বাজার কমিটির সভাপতি মো. আলমগীর হোসেন, সহ-সভাপতি জসিম উদ্দিন, সেক্রেটারি আতাউর গনি ওসমান, সহকারী সেক্রেটারি মো. সোহেল, জামায়াতের ৫ নম্বর ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম, ২ নম্বর ওয়ার্ড সভাপতি ইব্রাহিম বাবুলসহ স্থানীয় ব্যবসায়ীরা।


সহায়তা প্রদানকালে মুফতি আবদুল হান্নান বলেন, জামায়াতে ইসলামী মানবতার সংগঠন। সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছে। তিনি লেমুয়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ ব্যবসায়ীর সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।


▌সম্পর্কিত খবর