আন্তর্জাতিক

১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব: পশ্চিমবঙ্গের মন্ত্রী

শেয়ারঃ

১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব: পশ্চিমবঙ্গের মন্ত্রী- খবরের থাম্বনেইল ফটো

বাংলাদেশের নিয়ন্ত্রণ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশকে নিয়ন্ত্রণে নেওয়ার কথা বলেছেন তিনি।


মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার কাঁকিনাড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।


অর্জুন সিংয়ের এই বক্তব্যের সঙ্গে অবশ্য একমত নন পশ্চিমবঙ্গের অন্য মন্ত্রী ও বিজেপি নেতারা। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এবং দেশটির অভ্যন্তরীণ বিষয়ে সেখানকার নেতাদের মানুষের ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত। একই সঙ্গে বাংলাদেশে অস্থিরতা তৈরি হলে তার প্রভাব পশ্চিমবঙ্গের অর্থনীতি ও জনজীবনেও পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।


▌সম্পর্কিত খবর